সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশের প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ওই প্রিজন ভ্যানে করে আদালত থেকে আসামি কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে করিমউল্লাহ মার্কেটের তৃতীয় তলা থেকে ওই ককটেল হামলা চালানো হয়। তবে প্রিজন ভ্যানে ককটেল না লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আদালত থেকে প্রিজন ভ্যানে করে আসামিদেরকে কারাগারে নিয়ে যাওয়ার সময় করিম উল্লাহ মার্কেটের তৃতীয় তলা থেকে ৫-৬টি ককটেল ছোড়া হয়। তবে ককটেলগুলো প্রিজন ভ্যানে না লাগায় কোনো ক্ষতি হয়নি।
এএইচ





