রামপুরা টিভি সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. হানিফ (৬০) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।
রবিবার রাত ৯টায় এ বিস্ফোরণ ঘটে।
আহত হানিফ জানান, তিনি ওই জায়গা দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় তিনি ডান পায়ের হাঁটুর নিচে স্প্লিন্টার বিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে রামপুরা কমিউনিটি হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) পাঠানো হয়।
ডিএমসিএইচের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।
এমকে





