সুনামগঞ্জের ছাতক উপজেলার গৌবিন্দগঞ্জ পয়েন্টে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদল নেতা সুমনসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ জন বিএনপি নেতা-কর্মীকে আসামি মামলা করা হয়েছে।

ছাতক থানার এসআই অমৃত দেব বাদী হয়ে এই মামলা করেন।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে গৌবিন্দগঞ্জ এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে। একই সময় ছাতক উপজেলা ও গৌবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা হরতাল বিরোধী মিছিল করলে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন নেতা-কর্মী আহত হয়।

ইআর