দুইদিনের সফরে শুক্রবার বাংলাদেশে আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী এইচ ই কিশিদা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এসময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
উল্লেখ্য, পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক তাদের অর্থায়ন থেকে সড়ে দাঁড়ানোর পর জাপানের রাষ্ট্রায়ত্ত্ব উন্নয়ন সংস্থা জাইকাও ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছিল। তবে বর্তমানে তারা এ প্রকল্পে সরকারকে সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]