রাজধানীর মিরপুর ১০ নম্বর সি ব্লক থেকে ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল বলে দাবি করেছে পুলিশ।

মিরপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব বলেন, ‘আজ রোববার সকাল ১০টায় বাসা থেকে ফ্যানের হুকের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় ফারুকের লাশ উদ্ধার কর হয়।

এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। আমরা সঠিক কারণ জানি না। ময়নাতদন্তের পর জানা যাবে। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল।’

এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এমকে