রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যেই সেখানে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ২টা ২০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার কাজলা মির্জা বাড়িতে অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
এবিএস





