বেশ আক্ষেপ করে নিজেকে ঢাকার 'প্রধান ঝাড়ুদার' হিসেবে পরিচয় দিলেন ঢাকা দক্ষিণের মেয়র আনিসুল হক।

তিনি বলেন, মেয়রের ক্ষমতা হলো ঝাড়ু দেয়া আর গাছ লাগানো। এর চেয়ে বেশি ক্ষমতা তার নেই।

আজ সোমবার সকালে বিশ্বব্যাংক অফিসে এক অনুষ্ঠানে বক্তৃতায় এই দু:খ প্রকাশ করেন তিনি।

আনিসুল হক বলেন, সমন্বয়হীনতার কারণে অনেক উন্নয়ন কাজ করা যাচ্ছে না। খাল উদ্ধার করতে গেলে অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। প্রভাবশালী মহলের জন্য ওসব উদ্ধার করা যায় না। তারা খালগুলো দখল করে রেখেছে।

তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা বিলবোর্ড মুক্ত হবে।

এসএইচ