রাজধানীর মিরপুরে একটি কার্পেটের দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় আহত এক ব্যক্তি ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
এর আগে মিরপুর ১০ নম্বরের আনোয়ারা হাসপাতালের বিপরিত পাশের একটি আবাসিক ভবনের নিচ তলায় সোমবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সকাল ৯টা দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে।
এমএনজে





