ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মন্ডলপাড়া নামক স্থানে দুটি বাসের সংঘর্ষে বাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১৬জন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সালন্দর ড্যানিশ (ভূতপাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু এন্টারপ্রাইজের চালক বাবুল (২০), বাসের গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ মফিদার রহমান সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস (রাজু এন্টারপ্রাইজ) কে ঢাকা থেকে আসা একটি কোচ সোনার (বাংলা পরিবহন) অভার টেক করতে গিয়ে সংর্ঘষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও একজন যাত্রী। এ সময় আহত ১৬ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরও একজন মারা যায়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায় চিকিৎসক প্রভাস কুমার রায় বলেন, এখন পযর্ন্ত তিনজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
এএস





