রংপুরে কাউনিয়ায় দূর্বৃত্তের গুলিতে খুন হওয়া জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় গ্রেফতার বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের ছোট ভাই ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা রাশেদ উন নবী খান বিপ্লবকে চার দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গত ৬ অক্টোবর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। কিন্তু মাত্র চারদিনের রিমান্ড শেষে কেন জেলহাজতে পাঠানো হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, শুক্রবার বিপ্লবকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শেষ হওয়ার আগেই কেন বিপ্লবকে জেলহাজতে পাঠানো হয়েছে এ ব্যাপারে কিছুই বলেননি তিনি।
গত ৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর মহানগরীর উপকণ্ঠ কাউনিয়ার কাচু আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক হোসি কুনিও। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে জড়িত সন্দেহে ৪ অক্টোবর রাতে বিএনপি নেতা বিপ্লব ও ব্যবসায়ীক বন্ধু হিরা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এআই
কুনিও হত্যা: রিমান্ড শেষ না হতেই জেলহাজতে বিপ্লব
রংপুরে কাউনিয়ায় দূর্বৃত্তের গুলিতে খুন হওয়া জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় গ্রেফতার বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের ছোট ভাই ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা রাশেদ উন নবী খান বিপ্লবকে চার দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
জুলাই হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে
সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচার এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মুক্তিযোদ্ধা সাবেক এমপি ঠুনকো অপরাধে মেজর আখতারুজ্জামানের রিমান্ড কেন?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে আদালত। শনিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।















