কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তেরুল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল কাদের (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
শনিবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ সংঘটিত হয়।
এ ঘটনায় আরও তিনজন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তারা হলেন, নেয়ামত উল্লাহ (৩৪), সৌরভ (২০) ও জাহাঙ্গীর (৩০)। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ এ খবর নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ও তিন ডাকাত আহত হন। তাদের সবার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়।
কেএইচ





