ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ভেদ গ্রাম এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে ছয় জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার পরদির্শক (তদন্ত) গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম ফারুক জানান, পিরোজপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের বাসটি দাঁড়িয়ে থাকা গাছ বোঝাই ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এমএ