চট্টগ্রাম পাহাড়তলী থানাধীন এ কে খান এলাকায় একটি জুট কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটন রূপন কান্তি বিশ্বাস জানান.আনুমানিক দেড়টার দিকে এ কে খান এলাকার কুটুমবাড়ি হোটেলের পাশে ‘আমাদের বাড়ি’নামক গোডাউনে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ,বন্দর ও নন্দনকানন ৩ টি ইউনিটের ৭ টি গাড়ি আগুন নিয়ন্ত্রনের জন্য ঘটনাস্থলে পৌছে।অতিরিক্ত ধোয়ার কারনে আগুন নিয়ন্ত্রণ কাজ ব্যাহত হচ্ছে।

রূপন কান্তি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

মাসুম/এআই