ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মো: জসিম উদ্দিনকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ দেখিয়ে উক্ত কলেজ থেকে সাময়িক বরখাস্ত করেছে কলেজের পরিচালনা পর্ষদ। তিনি ময়মনসিংহ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য।
বুধবার বিকেলে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২ অক্টোবর রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অধ্যাপক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে ২০১৩ সালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত পুলিশের কাজে বাধাদান ও নাশকতার মামলায় জেল হাজতে প্রেরণ করে। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খান জানান, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কলেজের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এআই





