র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র‌্যাব) নতুন মুখপাত্র(লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক) হিসেবে যোগদান করেছেন লে. কর্নেল মুফতি মাহমুদ খান।

মঙ্গলবার মুফতি মাহমুদ খান নতুন মুখপাত্র হিসেবে যোগ দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন সদ্য বিদায়ী মুখপাত্র এটিএম হাবিবুর রহমানের কাছ থেকে।

২০১২ সালের ২৯ডিসেম্বর থেকে র‌্যাবের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিলেন হাবিবুর রহমান।

মঙ্গলবার সকালে র‌্যাব সদর দফতরে মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং পরিচালক হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেয়া নৌ বাহিনীর কমান্ডার মুফতি মাহমুদ চার মাস আগে র‌্যাবে আসার পর থেকে তিনি র‌্যাব-৯ এর অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন।

অপর দিকে হাবিবুর রহমান পদোন্নতি পেয়ে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হয়েছেন। হাবিবুর রহমান টাইমনিউজবিডিকে জানিয়েছেন, বুধবার নিজ বাহিনীতে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

তিনি আরো জানান, দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করা বাহিনী র‌্যাবের মুখপাত্র হয়ে দায়িত্ব পালনের সময় গণমাধ্যম কর্মীরা সব ধরনের সহযোগীতা করেছেন। সে জন্য তিনি গণমাধ্যম কর্মীদের কৃতজ্ঞতা জানান।

ঢাকা, জেইউ, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম//এনএস