ডাকাত দলের হামলায় এএসআই হাদীউজ্জামানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ায় ডাকাতদল হানা দিয়ে দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটালে তারা আহত হন।
জানা যায়, রাতে একদল মুখোশ পরিহিত ডাকাত দর্শনা মোবারকপাড়াস্থ আশানের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে এএসআই হাদীউজ্জামানফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে পরপর দু’টি শক্তিশালী বোমা ছুড়ে মারে। এতে এএসআই হাদীউজ্জামানসহ তিন পুলিশ সদস্য আহত হয়। পরে এলাকাবাসী এসে পুলিশের পাশাপাশি ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।এতে ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে দুইটি ধারালো দেশীয় অস্ত্র, একটি জাতীয় পরিচয়পত্র, একটি ড্রাইভিং লাইসেন্স, বোমার আলামত ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





