নড়াইলের নড়াগাতীতে বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নড়াগাতী থানা আওয়ামীলীগের আয়োজনে নড়াগাতী থানা আওযামীলীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াগাতী থানা আওয়ামীলীগের সভাপতি হাজী মফিজুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আ’লীগ সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ,আ’লীগ নেতা জাহাঙ্গীর বিশ্বাস, আজাদ রহমান প্রমুখ।
জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজামুদ্দিন খান নিলু অভিযোগ করে বলেন, বিভিন্ন এলাকা হতে নড়াগাতী বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আসার পথে দলীয় নেতা কর্মীদের বাধা দেয়া হয়েছে। দলীয় প্রতিপক্ষরা এই বাধা দিয়েছে।
এমনকি কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান ওছি কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে লোকজন আসতে বাধা সৃষ্টি করে। এসময় তার লোকজন চরজয়নগর গ্রামের আশরাফ জমাদ্দারকে কুপিযে জখম করে।
এসএইচ





