রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমির সুইপার কলনিতে পাঁচজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে তারা মারা যান। স্থানীয়রা বলছেন, অতিরিক্ত মদ্য পানে তারা মারা গেছেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। মরদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতরা হলেন, জহর লাল (৭০), স্ত্রী বধুলী রাণী (৬৫), অনিল কুমার (৫৫), হেলাল উদ্দিন (৫৫) ও মাহাতাব আলী (৫০)।
ওএফ





