রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে ৩ নম্বর রোডের একটি বাসা থেকে ভেন্টিলেটারের সঙ্গে আশিক নামে এগারো বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল ওই বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

শুক্রবার সকালে এ তথ্য জানান উত্তরা (পশ্চিম) মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান।

নিহত আশিক পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে ছয় মাস ধরে উত্তরা ১৩নং সেক্টরের ৩ নম্বর রোডের তালিবুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো।

ওসি আলী হোসেন জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশের একটি দল ওই বাসায় গিয়ে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ