রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আল মামুন (৩০)। বাবার নাম আব্দুল ওয়াহাব। বর্তমানে কদমতলী আবাসিক এলাকায় থাকতেন।
ঘটনা সম্পর্কে তার ছোট ভাই জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনে একটি ট্রাক তার ভাই মামুনকে চাপা দেয়। খবর পেয়ে তিনি ছুটে যান এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
এমই





