বিএনপি জামায়াতের নৈরাজ্য এই বাংলার মাটিতে আর হতে দেওয়া হবে না। স্বাধীনতা বিরোধী শক্তি আজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

সাধারণ নিরীহ মানুষদের আগুন দিয়ে হত্যা করছে । এই জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা শিক্ষাকে শেষ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে বলে বলছিলেন নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি এড. নুরুল হুদা।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিকালে স্বাধীনতা বিরোধী চক্রের সন্ত্রাসী কর্মকান্ডের এবং অবৈধ হরতাল ও অবরোধের বিরুদ্ধে এই মানববন্ধন পালন করে।

সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের না’গঞ্জ ইউনিটের কমান্ডারের সভাপতি এ্যাডভোকেট নুরুল হুদা, সদর উপজেলার কমান্ডার শাহ জালাল, নুর হোসেন মোল্লা, সদর ইউনিয়নের কমান্ডার মোশাররফ হোসেন, সহকারী কমান্ডার জসিম উদ্দিন, সহকারী কমান্ডার নিতাই চন্দ্র, সহকারী কমান্ডার খোদা নেওয়াজসহ প্রমূখ মুক্তিযোদ্ধারা।

এসএইচ