জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলায় পরোয়ানাভুক্ত ৪১ জনসহ ৬২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়।

অভিযানে ৩২ লিটার চোলাই মদ, একটি পিস্তল, দুটি কার্তুজ, একটি মেগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল।

তিনি বলেন, রাতভর অভিযান চালিয়ে জেলার সাতকানিয়া থেকে সাড়ে ১৮ এবং রাঙ্গুনিয়া থেকে সাড়ে ১৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ফটিকছড়ি থেকে ১০, সাতকানিয়া থেকে ২০০, মিরসরাই থেকে ৫০, জোরারগঞ্জ থেকে ২০ পিস ইয়াবা এবং সাতকানিয়া থেকে একটি পিস্তল, দুটি কার্তুজ, একটি মেগাজিন উদ্ধার করা হয়েছে।

অভিযানে নিয়মিত মামলায় ২০, পরোয়ানাভুক্ত ৪১ এবং জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করে।

এমএ