গাজীপুরে ঐতিহ্যবাহী বেলাই বিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করেছেন।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর সদরের বাড়ীয়া ইউনিয়নের ওই বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর সত্যজিত রায় দাশ জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ওই বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় চার লক্ষ টাকা মূল্যমানের ৮৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়। এ ছাড়া ওই আইন লংঘনের অপরাধে স্থানীয় আ. সামাদের ছেলে মারফতকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যানের মধ্যে গাজীপুর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

কেএইচ