মাগুরা জেলা বিএনপির প্রবীণ নেতা সদর উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন আর নেই।
বুধবার ভোর ৬টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন।
মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন তিনি। তিনি সদর উপজেলার চাউলিয়া উনিয়ন পরিসদের একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হন। সবার কাছে নাজিম স্যার হিসেবে পরিচিত ছিলেন।
ফুসফুসে ক্যানসার জনিত কারণে মাগুরার গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে গত শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকাৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৬টায় নাজিম উদ্দিন মৃত্যুবরণ করেন।
তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে মাগুরা আদর্শ কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মরহুমের গ্রামের বাড়ি সিরজদিয়ায়। এরপর পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে লাশ দাফন করা হবে বলে পারিবারিবারিক সূত্রে জানা গেছে।
অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত নাজিম উদ্দিনের মৃত্যুতে মাগুরায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন আহমেদ ৭২৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু পান ৫৩৩৪৬ ভোট।
কেএইচ





