গোপালগঞ্জ জেলার সরকারি বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।
৩১ মে রাতে বঙ্গবন্ধু কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী সিহাব মোল্যাকে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মক আহত করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কলেজের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ওই সড়কের দুই পাশে প্রায় তিন শতাধিক যানবাহন আটকা পরে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
এমই





