পুরান ঢাকার পোগোজ স্কুল কেন্দ্র থেকে দু'জন পোলিং এজেন্টকে মারধর করে পুলিশে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ঢাকা দক্ষিণের ৪২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ওই দু'জনের নাম মন্টি ও সাজ্জাদ বলে জানা গেছে। সকাল ৭টা ৫০ মিনিটে তারা পোলিং এজেন্ট পরিচয়ে কেন্দ্রে ঢুকতে গেলে কাউন্সিলর প্রার্থী ইয়ার আহমেদ ইয়ারের কর্মী-সমর্থকরা তাদেরকে বাধা দেন।
তাদেরকে 'মির্জা আব্বাসের কর্মী' বলে মারধর করে সূত্রাপুর পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ সময় ইয়ার আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।
এআর





