কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় রোকন (৩৭) নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ নিহত হয়েছেন ২ জন । আহত হয়েছেন আরো ২ জন।
আহতরা হলেন, কনস্টেবল আবদুল্লাহ ও কনস্টেবল কাশেম।
সোমবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকন ইলিয়টগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আহতদের উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাতে হাইওয়েতে দায়িত্বপালনের সময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কনস্টেবল রোকন ও কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।
এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।
এমএম





