বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলেন রাজধানীর মিরপুর মাজার রোড এলাকায় নাজ পোশাক কারখানার শ্রমিকরা।

ঈদের আগে সব রকম বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে মালিক আবুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২৯ তারিখের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে সাড়ে সাতটার দিকে অবরোধ তুলে নেয় তারা।

অবরোধ প্রত্যাহার এবং বেতনের আশ্বাসের বিষয়টি নিশ্চিত করেন, দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল আরফান। বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ