রাজধানীর পান্থপথে হোটেল ওলিও'তে আইনশৃঙ্খলা বাহিনীর 'অপারেশন আগস্ট বাইট'- এ নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাঠি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের পান্থপথ অভিযানে নিহত সাইফুলের বাবা আবুল খয়ের মোল্লাকে আটক করা হয়।
নিহত সাইফুলের বাবা স্থানীয় ইউনিয়ন জামায়াত নেতা। তিনি ওই এলাকার নবাটি মসজিদের ইমাম ও ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন বলে দাবি করে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন এসব তথ্য জানান।
তিনি জানায়, হোটেল ওলিও'তে নিহত সাইফুলের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের নোয়াকাঠি গ্রামে। সে খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র।
ওসি জানান, নিহত 'জঙ্গি' সাইফুলের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
জেড





