ফিলিস্তিনে গাজায় ইহুদী হায়নাদের জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানবন্ধন কর্মসূচী পালন করেছে স্কুল শিক্ষার্থীদের সংগঠন অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ।
অংকুরের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজের পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন নগর কমিটির পরিচালক এস এম নুরুল হোসাইন, মোশাররফ হোসাইন জাহেদ, তাসনিম আলম, তারিকুল ইসলাম মাসুদ, আব্দুল্লাহ আল নোমান, মারুফ মতিন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা ইসরাইলী সৈন্যরা পরিকল্পিতভাবে মুসলমান শিশু-কিশোরদের হত্যা করছে বলে অভিযোগ করেন। তারা ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করে দেয়ার জন্য আকাশ, স্থল ও নৌ পথে এক যোগে হামলা চালিয়ে গাজা শহরকে মৃত্যু নগরীতে পরিণত করছে।
এজন্য চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্কুল ছাত্র অসহায়, নিরপরাধ ফিলিস্তিনের শিশুদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা জানিয়ে এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন। তারা নিজ হাতে লেখা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ও আহত শিশুদের ছবি সংবলিত পোস্টার নিয়ে ইসরাইলী হায়নাদের প্রতি ঘৃনা প্রদর্শন করেন।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





