কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার ইকরা মাদ্রাসা থেকে মিতু (৯) ও মাহি (৭) নামে দুই বোনকে অপহরণ করে নিয়ে গেছে অপহরণকারীরা।
অপহরণের পরে দুপুর ১টায় তারা শিশু দু’টির মাকে মোবাইল ফোনে কল দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। টাকা না দিলে শিশুদের ক্ষতি হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।
অপহৃত মিতু ও মাহি কুমিল্লা মহানগরীর বিজয়পুরের আলেকজিয়া এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে। টমছমব্রিজ এলাকার ইকরা মাদ্রাসায় মিতু তৃতীয় ও মাহি দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় এক নারী মাদ্রাসায় এসে নিজেকে শিশুদের খালা পরিচয় দিয়ে তাদের নিয়ে যায়।এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে।
কুমিল্লার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, অপহৃতদের পরিবার এখনো লিখিত অভিযোগ করেনি। এরপরও আমরা উদ্ধার অভিযানে নেমেছি।
এমই





