ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। সংঘাত বন্ধের সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পরমাণু ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী তেহরান তার দায়বদ্ধতা মেনে চলবে। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থাকার কথা জানান তিনি।
সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে পেজেশকিয়ান দাবি করেন, খামেনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালনে সক্ষম।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
এস





