হিজরি ১৪৩৬ সালের জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একদিন আগে আগামী ২৪ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে। এর মানে ২৪ সেপ্টেম্বর থেকে আরাফাতের ময়দানে জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

এসএইচ/জেডআই