বুধবার ভোলার তজুমিদ্দন উপজেলার মেঘনায় ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হচ্ছেন শরীফ হোসেন( ৪০), সিরাজ (২০) ও রাজিব (২২)।
এ নিয়ে ওই ট্রলারের ছয় জেলের সব কজন জেলের লাশের সন্ধান পাওয়া গেছে। এর আগে সোমবারে শিশু জেলে হৃদয়, মঙ্গলবারে আলাউদ্দিন ও হাসান এবং সর্বশেষ গতকাল বুধবার অবশিষ্ট তিন জেলের লাশ তাদের স্বজনদের হাতে তুলে দিয়েছে তজুমদ্দিন থানার পুলিশ।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ অবশিষ্ট তিন জেলের উদ্ধারে বুধবার সকালে পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে মেঘনায় নামেন।
অনেক খোঁজাখুজির পর সোনার চর, বয়ার চর ও বাত্তির চর এলাকা থেকে নিহত ৩ জেলের লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ জানুয়রি বৃহস্পতিবার রাতে তজুদ্দিন উপজেলার মেঘনার সোনার চর এলাকায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে শাজাহান মাঝির মাছ ধরার ট্রলারটি ডুবে গিয়ে ওই ট্রলারের ছয় জেলেই নিখোঁজ ছিল।
এসএইচ





