মেহেরপুর জেলার তিন উপজেলায় বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় ৬ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে রাতভর পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে জামায়াতের ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের আটক করা হয়েছে। আটককৃতদের সকলকে আদালতে সোপর্দ করা হবে।

এসএইচ