স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বলেছেন, সকল নিয়ম নীতির মধ্যদিয়েই লক্ষ্মীপুর সাবেক পৌর মেয়র তাহেরের ছেলেস্ এইচ এম বিপ্লবের বিয়ে হয়েছে।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র আবু তাহেরের ছেলে আলোচিত কয়েকটি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি এইচ এম বিপ্লব। গত শুক্রবার লক্ষ্মীপুর জেলা কারাগারে সাজা প্রাপ্ত এ আসামির বিপ্লবের সঙ্গে পৌরসভার লামচরী গ্রামের মৃত আবুল খায়েরের মেয়ে সানজিদা খায়েরের বিয়ে সম্পন্ন হয়।
কারারুদ্ধ বিপ্লবের সঙ্গে কনের ফোনে বিয়ে হয় বলে দাবি করেছে কারা-কর্র্তৃপক্ষ ও জেলা প্রশাসন। তবে জেল গেটে বিয়ের কাবিনে স্বাক্ষর করেছেন বিপ্লব।
পরদিন শনিবার গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ঢাকার প্রশাসন ও কারা-কর্তৃপক্ষের মাঝে তোলপাড় শুরু হয়।পরে কারাকর্তৃপক্ষের সহযোহিতায় তাদের ভাসর ঘর হয়েছে বলেও মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যা হয়েছে তা জেলকোড মেনেই হয়েছে। কারাগারে কয়েদিরা যদি গায়ে হলুদ, একটু গান-বাজনার আয়োজনও করেন তা দোষের কিছুই নয়।’
‘কারাগারের আলোচিত বিপ্লবের বিয়ে জেল কোড মেনে হয়েছে কিনা’ এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বিষয়টি নিয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসককে (ডিসি) ফোন করেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন, সেখানে যা হয়েছে তা সম্পূর্ণ জেলকোড মেনেই হয়েছে।’
জানা যায়,১৯৯৮ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ কয়েক টুকরো করে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকায় তাহেরপুত্র বিপ্লবকে ফাঁসির দণ্ড দেন আদালত।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই সাজা মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন বিপ্লব। ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মৃত্যুদণ্ড মাফ করেন। পরের বছর রাষ্ট্রপতি আরও দুটি হত্যা মামলায় (মহসিন ও কামাল হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন।
এর আগে ২০০৯ সালে স্কুলছাত্র জাহিদ হত্যা মামলা ও এতিমখানায় অগ্নিসংযোগের মামলা থেকে বিপ্লকে অব্যাহতি দেওয়া হয়। ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ হিসেবে বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে মামলা দুটি প্রত্যাহার করা হয়।
ঢাকা, ৩ জুলাই, টাইমনিউজবিডি.কম/একে





