চট্টগ্রামের বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। এর কিছুক্ষণ পরেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাছিরের লোকজন বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলমের এজেন্টদের বের করে দেয়।

কাপাসগোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, লালকান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জালালাবাদ এলাকা ও পলিটেকনিক্যাল এলাকার সরকারি বিদ্যালয়সহ কয়েক কেন্দ্রের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয় বলে জানান রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে একটানা বিকাল চারটা পর্যন্ত । ভোট উপলক্ষে চট্টগ্রাম সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

স্থানীয় এবং অরাজনৈতিক নির্বাচন হলেও একে ঘিরে জাতীয় নির্বাচনের মতই উত্তেজনা তৈরি হয়েছে। মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহের পাশাপাশি নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কা-সংশয়ও তৈরি হয়েছে।

এরপর নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করা হবে। তবে প্রত্যেক কেন্দ্রে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণার পর তা পাঠানো হবে অস্থায়ী কন্ট্রোল রুমে।

এমকে