গাজীপুর জেলার মাস্টারবাড়ী এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মিতা টেক্সটাইল কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর করেছেন।

শ্রমিক সালমা বেগম, রেজাউল হক, নিজাম অভিযোগ করে চলেন, কয়েকদিন ধরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে আসছিলেন। মালিক পক্ষ কয়েকবার বেতন দেয়ার ঘোষণা দিলেও বারবার তারিখ পেছানোয় সকালে পাঁচ শতাধিক শ্রমিক কারখানার ভিতরে মেশিন ও আসবাবপত্র ভাঙচুর করেন।

পরে তারা কারখানা থেকে বের হয়ে রাস্তায় নামতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই