মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা শ্রীপুরে তৃতীয় ও চর্তুথ শ্রেনির মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ মার্চ) দুপুরে শ্রীপুরের রাধানগর ক্লাস্টার কর্তৃক আয়োজিত রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব মোল্লা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, শ্রীপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কে.বি.এম হাবিবুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন- রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউবুল আজম।  অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন- প্রকৌশলী দীনেশ চন্দ্র সাহা, মুক্তি রানী দত্ত, অমরেশ রায়, মনিরুজ্জামান খান, ভারতী রানীসহ আরো অনেকে।

ঘাসিয়ারা সঃ প্রঃ বিঃ প্রঃ শিঃ ম হাসিবুল ইসলাম ও সব্দালপুর সঃ প্রঃ বিঃ প্রঃ শিঃ আতিকুর রহমানের সঞ্চালনায় ও এলাকার গুণীজনদের আর্থিক সহযোগিতায়   রাধানগর ক্লাস্টারের ২০টি বিদ্যালয়ের দুই ক্যাটাগরিতে ২০ জন টেলেন্টপুলে ও ৩৬ জনকে সাধারণ মোট ৫৬ জন ছাত্র/ছাত্রীকে ৬৪ হাজার নগদ টাকা ও ক্রেস্ট বিতরণ করা হয়।      

সাইফুল্লাহ/এমবি