করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল (৩১ মার্চ) বুধবার চারটি পৌরসভায় ভোগ গ্রহণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
আর বাকি পৌরসভা আগামী ১১ এপ্রিল হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইসির অতিরিক্ত সচিব জানান, যশোর সদর, মাদারীপুরের কালকিনি পৌরসভা সব পদে, ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হবে।
অশোক কুমার দেবনাথ বলেন, আগামী বুধবার যেসব পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে।
যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, যশোর পৌরসভার নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পৌঁচ্ছে গেছে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম। যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
এমবি





