খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, দেশীয় সংস্কৃতি আমাদের ধারণ ও লালন করতে হবে। বিদেশি সংস্কৃতির প্রভাবে বাংলা সংস্কৃতি এখন হুমকির মুখে। তাই সমৃদ্ধ ও গৌরবগাথা বাংলা সংস্কৃতি পুনরুদ্ধারে এখনই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

সিটি মেয়র শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাংস্কৃতিক সংগঠন বাংলা সংস্কৃতি এ প্রতিযোগিতার আয়োজন করে।

মেয়র তৃণমূল পর্যায়ে বাংলা সংস্কৃতির যেসব প্রতিভা লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রচার ও প্রসারে উদ্যোগী হওয়ার জন্য শিল্প-সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য এম এ সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য রেজাউল কবির দুলাল, উজ্জ্বল কুমার কুন্ডু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতজ্ঞ হাফিজুর রহমান ও অশোক কুমার দে।
জেআই