নগরীর ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলের ওপর হামলা করতে গেলে ধারালো দাসহ আলামিন হাওলাদার (২৫) নামে এক যুবককে সোমববার সকালে আটক করেছে পুলিশ।

আলামিন অভিযোগ করে বলেন, ‘আমার বিরুদ্ধে দেওয়া সালিশির রায় জানতে চাইলে সাবেক কাউন্সিলর আ. সোবহান আমাকে আটকে রেখে দা দিয়ে পুলিশে ধরিয়ে দেন।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন পিপিএম জানান, ফিরোজ বেপারী নামে এক ব্যক্তির সঙ্গে আলামিনের বিরোধের সালিশ করেছিলেন সাবেক কাউন্সিলর আ. সোবাহন।

ওসি জানান, সালিশিতে আলামিন দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার সাবেক কাউন্সিলরের ওপর হামলা চালাতে যায় সে। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে বলেও জানান ওসি।

আলামিন হকার্স মার্কেট এলাকার মন্টু হাওলাদারের ছেলে।

জেআই