কুষ্টিয়া শহরতলী মোল্লা তেঘরিয়ার হক ডেন্টাল চেম্বারে অভিযান চালিয়ে মখলেছুর রহমান (৩৩) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে। পরে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রদান করা হয়েছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া শহরতলী মোলা তেঘরিয়া এলাকায় অবস্থিত হক ডেন্টাল চেম্বারেঅভিযান পরিচালনা করে। এ সময় মোল্লা তেঘরিয়ার জামাল উদ্দিনের ছেলে ভূয়া ডাক্তার মোঃ মোকলেছুর রহমানকে গ্রেফতার করেন।

পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত উক্ত চেম্বারে নকল ডাক্তারী সনদপত্রের মাধ্যমে ও বিএমডিসির নিবন্ধন ব্যাতিত প্রতারণা মুলকভাবে চিকিৎসা প্রদান করতেন।

পরবর্তীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ভূয়া ডাক্তারকে ২ বৎসর বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

এসএইচ