মাগুরার শ্রীপুর সরকারি এম, সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়ামী লীগের শ্রীপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বিশ্বাস আজ দুপুর ১২ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা, নাতনী পুতনী ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন মাগুরার ১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
আওয়ামী লীগের মাগুরা জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আব্দুল ফাত্তাহ, সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: মসিয়ার রহমান।
আজ বাদ আছর শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ও বাদ মাগরিব চর গোয়াল পাড়া হাই স্কুল মাঠে ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জানাযা শেষে তার গ্রামের বাড়ী শ্রীপুরের চরগোয়াল পাড়া কবরস্হানে দাফন করা হয়েছে।স্যারের এই মৃত্যুতে শ্রীপুরের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
সাইফুল্লাহ/এমআর