ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে আদর্শ সদর উপজেলার কালিবাজার,লাকসাম পূর্ব ইউপির বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

শনিবার বেলা ১১টায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিবাজার ইউপির বিএনপি প্রার্থী আলী হোসেন বলেন, ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে শুক্রবার (২২ এপ্রিল) রাতেই দখল করে সরকার দলীয় লোকজন ব্যালট বাক্স ভরে রেখেছেন। আর ৫টি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে।

অপরদিকে, লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউপির বিএনপি প্রার্থী নুরুন্নবী চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ভোট শুরুর আগেই নৌকা প্রতীকের নেতাকর্মীরা কেন্দ্র দখল ও আমাদের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছেন। সাধারণ ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। তাদের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে রেখেছে।

এইচ ই