২০ দলীয় জোটের ২য় দফায় ডাকা ৪৮ ঘন্টা হরতালের শেষদিনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহানগরী অর্থ সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় শিবির কর্মীরা রাস্তায় পিকেটিং এর চেষ্টাও চালায়।
মিছিলে অন্যান্যের মধ্যে মহানগরী সাহিত্য সম্পাদক, দক্ষিণখান থানা সভাপতি, এয়ারপোর্ট থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইআর





