পাবনা বিএনপি ‘রক্ষা কমিটি’র নেতা মির্জা মকবুল হোসেন দুলালকে (৬৫) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার বিকেল ৪টার দিকে পাবনার আটঘরিয়া থানার হয়দারপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত দুলালের বাড়ি সদর উপজেলার পয়দা গ্রামে। তিনি পয়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, বিকেলে আটঘরিয়া উপজেলার হয়দারপুর মাঠে নিজের ধানক্ষেত দেখে বাড়ি ফিরছিলেন দুলাল।

এসময় আগেই সেখানে ওঁৎ পেতে থাকা পাঁচ/ছয়জন দুর্বৃত্ত তার মাথায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

এ অবস্থায় স্থানীয়রা দুলালকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটঘরিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

এসএইচ