যশোরে তিন কেজি গাঁজাসহ সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। সে শহরের শংকরপুর এলাকার সরকারি হাঁস-মুরগি খামার এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে।
যশোর সদর থানার এসআই মুরাদুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে পুলিশ বাড়ি থেকে তাকে আটক করে। এরপর তার ঘর তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
কেএইচ





