নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় বিল্লাহ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাহ কিশোরগঞ্জের গোবিন্দপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাকের ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক জানান, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন বিল্লাহ। পথে নোয়াপাড়া এলাকায় এলে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলা