জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আজহারুল ইসলামের বিরুদ্ধে ট্রাইবুনালের ফাঁসির রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
মঙ্গলবার দুপুর দেড়টায় গাজীপুরে আগামী কালের হরতালের সমর্থনে এ বিক্ষোভ মিছিল করে।
মহানগরী শিবিরের সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবির নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, মহানগরী শিবিরের সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদ, অফিস সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তাজদিদ বিন ওয়াদুদ, প্রচার সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইআর





